Today's কালের প্রতিধ্বনি সংবাদ

রুহিয়ায় গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবাদ শুনুন শুনতে ক্লিক করুন



রুহিয়া উপজেলা স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গিন্নি দেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার ও কলেজের গভর্নিং বডির সভাপতি মো. মহেবুল্লাহ আবু নুর চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. বদরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শিক্ষার্থীদের সাফল্য ও কলেজের শিক্ষার মানোন্নয়ন নিয়ে বক্তব্য দেন অতিথি ও শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন
বক্তারা বলেন, মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে দক্ষ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গিন্নি দেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল।
সংবর্ধনা পেয়ে কৃতী শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং তাদের এ সাফল্যের পেছনে কলেজের শিক্ষক-শিক্ষিকাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার অনুভূতি কেমন?

মন্তব্যসমূহ

অনুগ্রহ করে মার্জিত ও প্রাসঙ্গিক মন্তব্য করুন।